Wednesday, February 19, 2020

অপেক্ষা

বহুদিন পর আজ আবার লিখতে 🖋 বসা। পরিস্থিতি আমাকে এমন করে দেবে বুঝতেই পারিনি। ট্যাক্সের ফাইল খুঁজে পেলাম, অফিসের নোটবুক পেলাম, পুরানো প্রোজেক্ট ফাইলও হাতের কাছেই ছিল অথচ আমার নিজের লেখার সবুজ খাতাটাই 📗খুঁজে পেলাম না-যে খাতাটা একটা সময়ে আমার সব থেকে কাছের ছিল💖। তাই আজ পরিস্থিতিকে দূরে সরিয়ে রেখে নতুন একটা খাতা 📘খুলে বসলাম। অপেক্ষা করতে পারলাম না খাতাটা খুঁজে পাবার।

লেখার আগে একটাই কথা মনে পরল যে আমি অস্থায়ী কাগজ গুলোর মাঝে স্থিথিশিল নিজের জিনিষ গুলোকে সরিয়ে ফেলেছি। ভাবতেই মোবাইলে 📲একটা নোটিফিকেশান এলো- তি-সিরিস একটা গান 📀রিলিস করেছে ১ ঘণ্টা আগে। বুড়ো আঙ্গুল👍 নিয়ে গিয়ে সেই ট্যাবটা প্রেস করার আগে হটাতই মনে পরল- একটা সময়ে ছিল নতুন গান রেডিওতে 📻আসা অবধি অপেক্ষা করতাম, এমনই সেই নতুন গানটা আবার সোনার জন্য কত অপেক্ষা করতাম; কোন বাড়ীর রেডিওতে সেই গানটা শুনতে পেলে নিজের বাড়িতে চালানো🔊, একটু জোরেই চালানো যাতে সেও  শুনতে পায়। এইগুলতে কত খুশি খুঁজে পেতাম।😍 আজ প্রজুক্তি নিজেই এসে আমার কাছে ধরা দিয়েছে, ফলে অপেক্ষা করাটাই ভুলে গেছি, কান পেতে নতুন গানটা শোনার মর্মটাও হারিয়ে ফেলেছি😔।

আজ আমরা সবাই ভুলেগেছি অপেক্ষা করতে। কষ্ট করে পড়াশুনা করে পরীক্ষা দিতে ভুলে গেছি-কারন- এখন সাজেশন এসে গেছে, প্রশ্ন সেই সাজেশন থেকেই আসবে খামকা পুরো বই কেন পরব। পরিক্ষার ফলাফল তো শিক্ষক মশাই জানিএ দায়ে বা ইন্টারনেটে 💻বেরিয়ে যাবে তাই অপেক্ষা কিসের।

ভুলে গেছি কাছের মানুষের একটু গলার আওয়াজ শোনার অপেক্ষা করা😒- সারাদিনি তো এতো কথা হয়ে😇, কিছু বাকি থাকে না সামনে দেখা হলে কথা বলার। এমনকি বহু দূরের মানুষটিকেও বলার দরকার পরেনা যে- কবে বাড়ি ফিরবে, তোকে কতদিন দেখিনা👥। সেই অপেক্ষা করাটাও বিলুপ্ত হয়ে গেছে। শেষ হয়েছে অপেক্ষা করার ধৈর্য, শেষ হয়েছে কাওকে আঁকরে ধরে রাখার ধৈর্য💤। আলগা হচ্ছে সম্পর্ক। হয়েতো তাই মামনি-বাবার 💘সম্পর্কের গভিরতা আজও বুঝলাম না। আলগা সুতোয়🤏 ধরে রাখা সম্পর্কে থেকে তা বোঝাও যাবেনা কোনদিন।

একটা মুছকি হাসি পেল। "অপেক্ষা" হয়েত ভীষণ দরকার প্রতিটি সম্পর্কে, তা সে সজীব- সজীব সম্পর্কে বা সজীব- নির্জীব সম্পর্কে। ভুলে গেছিলাম সুবুজ খাতাটার কথা অআর এই পরিপ্রেক্ষিতেই হয়েত সবুজ খাতাটা আমার হারিয়ে গেছে আমার জন্য অপেক্ষা করতে করতে। শুধু সবুজ খাতার কথা নয়, আমি এটাও ভুলে গেছিলাম যে আমার লেখা পরার জন্য কেও অপেক্ষা করে, আজ সেও হারিয়ে গেছে। আজ সব কিছুই আছে, কিন্তু কিছু শূন্যটাও আছে।  💔


তিন থেকে তিনে

রবিবারের দুপুর...খাওয়া শেষ করে টিভি চালিয়ে বসে আয়েস করছিলাম। হটাত শেখরের ফোন এল- "বিকালে চা খেতে আসবি? আড্ডাও দেব"। আমি ঘড়ির দিকে ...