Monday, April 13, 2026

শেষ বেলায়

 "সে যে বসে আছে একা একা..." নিজের মন থেকেই হটাত গেয়ে উঠল আমার। 

রবিবারের দুপুরে মাংস ভাত পেট পুরে খেয়ে ল্যাপটপ নিতেই যাচ্ছিলাম, আর চোখ পরল বাঁ পাশের জানলাতে। 

উত্তর কলকাতার বেদুন স্ট্রীটের গাঁয়ে গাঁয়ে লাগানো পুরানো বাড়ীর একটা বাড়ী আমার। বলতে গেলে ঠাকুরদার আশীর্বাদের বাড়ী আমাদের। ছোট বেলা থেকে এখানেই মানুষ আমি। পড়াশুনার সাথে সাথে ওই কলকাতার নিরঝুম দুপুরের রাস্তায়ে আমি, তোতন, ঝুমা, মৌ, ঋষি আর বাবাই খেলতে খেলতে কবে যে সেই ছোটবেলা গুলো ফেলে বড় হয়ে গেলাম...আজও তার উত্তর পাইনা। কর্ম ব্যাস্ততায় আজ আমাদের সেই জুটির আর দেখা নেই। সেই রাস্তা কখনও ফাঁকা যায়নি। আমাদের পরের কনিষ্ঠরা সেই জায়গায় এসেছে। তারাও বড় হয়েছে। আর আমি? আমি রয়েগেছি এই পুরানো বাড়ীতে, একটা বেসরকারি সংস্থায়ে চাকরি আর মা-বাবার লাঠি হয়ে থেকে গেছি।

আমাদের পাশের বাড়ীতে মৌ আর ওদের পিসিরা একসাথে থাকতো। ফুটফুটে ফর্সা, চিকন চোখ, টিকালো নাক আর ভীষণ স্থির প্রকৃতির সুন্দরী সেই মেয়টি। পাশাপাশি বাড়ী হয়াতে মৌকে খুব কাছ থেকে আমি চিনি। ও যত বড় হয়েছে তত আবেগপ্রবণ আর সুন্দরী হয়েছে। শুধু আমি নই, ওর ব্যাবহারে সবাই মোহমুগ্ধ। সরকারী চাকরি পাইনি বলে কোনদিনও বন্ধুত্তের পরের অনুরাগটা প্রকাশ করতে পারিনি আমি। ছোটবেলায় আমি মৌকে বলতাম -"তোর টিয়ার মতন নাক দেখব বলে তোর সাথে এত কথা বলি, নাহলে তোর বাবা যদি কোনদিন আমকে আর তোকে এমন একসাথে পেয়ারা-মাখা ভাগ করে খেতে দেখে, তাহলে প্রকাশ স্যারের মতন তোর বাবাও আমকে স্কুলের বাইরে কান ধরে দাঁর করিয়ে রাখত"।মৌ কিছু বলত না, শুধু আমি ওর গজ দাঁতের হাসিটাই দেখতে পেতাম। খুব মায়াশীল, আবেগপ্রবণ আর একরাশ প্রত্যাশা ওর চোখে ধরা পরত। কাজের অজুহাত দেখিয়ে ওর বিয়েতে আমি যাইনি। শুনেছি ওর বর মস্ত বড় সরকারী অফিসার।

পাশাপাশি বাড়ী হওয়াতে ওর পড়ার ঘর আর আমার থাকার ঘরের জানলা সামনা সামনি ছিল। এই জানলা দিয়েই ওকে জামাইষষ্ঠীর দিন লাল শাড়ী, লাল চুরি, শাঁখা সিন্দুরে প্রথম বিয়ের পরে দেখতে পাই। আজ আবারও সেই জানালা দিয়ে ওকে মেরুন চুড়িদার পরে বসে থাকতে দেখে আমার মনে ওই গানটি বেজে উঠল। 

কিন্তু...না...কই...আজতো ওর মুখে সেই হাসিটা নেই। আমার বুকের মধ্যে কেমন যেন থম ধরে গেল সবটা। ল্যাপটপটা বিছানায় রেখে নিছে চলে গেলাম। দেখলাম মা দরজা বন্ধ করে ঘরে ধুকছে। আমিও নিচের ঘরে গিয়ে মাকে জিজ্ঞেস করলাম..."মৌকে দেখলাম...কবে এসেছে গো মা?" উত্তর দিল না। দেখি মা আমার কথাটা অগ্রাহ্য করে আকুয়ারিউমের মাছকে খেতে দিছে। অবাক লাগল। আবার একই কথা জিজ্ঞেস করলাম, কিন্তু এবার একটু তীক্ষ্ণ কণ্ঠে। মা আমার দিকে ঘুরে তাকাল আমার দিকে, মুখে বিস্বাদের ছাপ। আস্তে আস্তে পাশে এসে বল্ল-"কি বলব তোকে?" 

আমি চুপ করে থাকলাম। মাও চুপ। একটা বিষাদের নিশ্বাস ফেলে মা আবার বলতে শুরু করল- "হ্যাঁ... কাল রাতে মৌ চলে এসেছে"...

প্রথম ২ সেকেন্ডের জন্য মায়ের বলা কথাটার মানে বুঝতে পারিনি। "চলে এসেছে..." বাক্যাংশটা যেন আমার মাথায় বাজ পড়ার মতন শোনালো। আমি কি ঠিক শুনলাম?

"কি বলচ? চলে এসেছে...মানে?" খুব আস্থিরতার মাঝে আবার মাকে জিজ্ঞেস করলাম। 

"ঠিক শুনেছিস..." মায়ের গলাটা কেঁপে উঠল। "তোর কাকিমনি এসেছিলেন। মেয়টা জানিস অনেক কষ্ট করেছে ৫ মাস ধরে। কিন্তু সুখ সইলনা কপালে ওর।"এই বলে মা বেরিয়ে গেল ঘর থেকে।

স্তব্ধ আমি। আমার মাথায় যেন আকাশ ভেঙ্গে পরল। আস্তে আস্তে উপরের ঘরে এলাম ঠিকই, মনে হছিল পায়ের তলার মেঝেটা শক্ত নয়। ঘরে ঢোকার সময়ে কুনুইতে দরজার বারি খাওটাও সেই সময়ে টের পাইনি আমি। কাঁপা কাঁপা পায়ে জানলা বরাবর এসে দারালাম। দূর থেকেই পাঁথর বুক নিয়ে ওকে দেখার চেষ্টা করলাম। একই রকম ভাবে মৌ চেয়ারে বসে উল্টোদিকের জানলার দিকে তাকিয়ে বসে আছে। এক হাত চেয়ারে রাখা আর অন্য হাত টেবিলে। হাতে লাল চুরি, শাঁখা, কানে ঝুমকো-- কিছুটি নেই। বুকটা ধরাস করে উঠল। মুখের দিকে তাকাতেই দেখি সেই উজ্জ্বল মুখটা মলিন হয়ে একপানে জানলার দিকে তাকিয়ে আছে। সেই মায়াবী চোখ আজ যেন কত ক্লান্ত, শ্রান্ত। আমিও চোখের পাতা ফেলতে পারছিলাম না। এত স্মৃতির জল নিয়ে পারছিলামনা চোখ সরাতে। "কিরে? কি হয়েছে? কেন এমন করছিস?"... একটাও প্রশ্ন আমি ওকে করতে পারলাম না। অন্তর্মুখী পুরুষের মতন আমিও ওর মলিন হয়ে আসা ওর চোখের কনের শেষ বিন্দুটা মুছিয়ে বলতে পারলাম না যে-" আমি ছিলাম...সেই তোর পেয়্যারা-মাখা ভাগের দিনে। আছি...ছরিয়ে পড়া সুখের কনাগুল খুঁজে দিতে। আর থাকব... তোর শেষবেলায় একমুঠো রোদের ছটা ছরিয়ে দিতে..."

No comments:

Post a Comment

গল্প না অধ্যায়

 "তখন তোমার একুশ বছর বোধ হয় আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়..."কিংবদন্তী শিল্পী শ্রদ্ধেয় আরতি মুখোপাধ্যায়ের গানের লাইনগুলো আজ বন্ধু...