Sunday, August 2, 2026

গল্প না অধ্যায়

 "তখন তোমার একুশ বছর বোধ হয় আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়..."কিংবদন্তী শিল্পী শ্রদ্ধেয় আরতি মুখোপাধ্যায়ের গানের লাইনগুলো আজ বন্ধুত্তের দিনে মনে পড়ছে; কেন জনেন? আমার জীবনের প্রথম ভালোবাসাও এইভাবে বন্ধুত্তে পরিনত হয়। তাই হাজার সুখ দুঃখের মধ্যেও আমার রনির কথা মনে পরে। রনির ভালো নাম- রনদিপ মুখার্জি, আমার বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে ও থাকে। যেমন মনে রাখার মতন নাম, ঠিক তেমন মনে রাখার মতন গলার স্বর, উজ্জ্বল হাঁসি মাখা মুখ আর আমার দিকে প্রসন্ন দৃষ্টিতে তাকানো। বলে বলেও কোনদিন পাঞ্জাবী পড়িয়ে আমার সাথে ঘুরতে বার করতে পারিনি। যদিও ওকে শার্ট আর প্যান্টে আমার বেশি হ্যান্ডসাম লাগত। তবুও ওর সুদৰ্শনে চোখ ফেরাতে পারতামনা। আজ প্রায় ৯ বছর পেরিয়ে গেছে, তবু আমি জানি এই লেখাটা আজ ও ঠিক পরবে, বার বার পরবে, মিলিয়ে দেখবে এই ৯ বছরের গল্পের লাইন গুলো, আর এই লেখা থেকে স্মৃতির রসাস্বাদন হবার পরেই আমাকে মেসেজ করবে। ঠিক যেমন মেঘ তাঁর বৃষ্টির প্রতিটি ফোঁটার রহস্যের গভীরতা জানে,  হ্যাঁ, ঠিক তততাই গভীর ভাবে আমি রনিকে চিনি, জানি আজও।

সকাল ৯টার সময়ে পুজো সেরে আমি আর মা ১১ টার দিকে অঞ্জলি সেরে বাড়ি ফিরলাম। লুচি খেয়ে হাতে মোবাইলটা নিতেই দেখি "শুভ অষ্টমী" বলে কেউ ম্যাসেজ করেছে। হ্যাঁ, রনির লেখা প্রথম কথা এটাই ছিল। মেসেঞ্জেরর হাজার ম্যাসেজের মধ্যে ওর কাথাতেই আমার প্রথম মনে আসে। ও তখন চাকরি করে, আমি উচ্চ মাধ্যমিক দেব। মিথ্যা বলবনা, বাবা, মা আর দাদার পরে ওর কথা আমি অভিভাবকের মতন মেনেছি। প্রতিটা দিন , প্রতিটা মুহূর্তে রনি আমার সাথে ছিল। সোশ্যাল মিডিয়ায় ওর মতন মানুষ আছে, বুঝতে পারিনি। ভালবেসে ফেলি আমি ওকে। বিশাল জ্ঞানী গাছের পাশে ছোট থেকে বড় হয়ে ওঠা লতানো গাছটা যেমন ভরসা করে বেড়ে ওঠে, আমিও জানিনা কেন ধীরে ধীরে ওর উপর ভরসা আর অনুগত দুটোই করা শুরু করি। 

দেখা আমাদের মধ্যে খুব কম হত। আর যদি বলি দেওয়া নেওয়া, আজকালের জেন-জিদের মতন কোনদিন কোন লেনদেন ছিলনা তা বলব না। অফিস থেকে ফরমাল ড্রেসে ফিরে আমাকে দাওয়া সময় আর আমার থেকে লাজুক ভাবে নেওয়া গোলাপ, হ্যাঁ, এটাই ছিল আমাদের লেনদেন। পাগলটার গল্প শুনবেন?? ও আমার দেওয়া প্রথম গোপাল নাকি ৭দিন কাপে রেখে দিয়েছিল আর তারপর শুকিয়ে ডাইরিতে। জানি আজকালের যুগের কাছে এসব খুবই বেমানান। তাই এই চাওয়া পাওয়াটা আমার কাছে অনেক বেশী ছিল। আমার পাশে একটা সাথী পাওয়া, মাঝে মাঝে দেখা করা, দুর্গা পূজায় এগরল খাওয়া- এসবই ছিল আমাদের মিষ্টি মধুর সমন্ধ। ওর কথা বলার নেশাতেই আমি রোজ ডুবে থাকতাম। জানি বিশ্বাস হবে না তবু বলি, এইভাবেই দুটো বছর কেটে যায়ে আমাদের। এতগুলো দিনে একদিনই ওর জন্য চোখের জল আসে- যেদিন ও কলকাতা ছেঁড়ে বাঙ্গালরে চাকরি সুত্রে চলে যায়। 

বাবা মায়ের কোলে বড় হওয়া একমাত্র ছেলে কিভাবে যে একা একা একটা অচেনা শহরে কষ্ট করে থাকতো, আমি জানতাম সে কথা। সম্পর্কে কিছু না কিছু দেওয়া নেওয়া থাকেই। কথাও স্বার্থে, কথাও নিঃস্বার্থে। আমাদের নিঃস্বার্থ দেওয়া নেওয়া ছিল। আমার কঠিন সময়ের ঢালের মতন যে মানুষটা পাশে ছিল, এখন ছিল আমার পালা ওই মানুষটার পাশে থাকা। মানুষটাকে সময়ে ঘুম থেকে তোলা, খাওয়ানো, সুস্থ রাখা, ঘুম পারান, বাচ্ছাদের মতন শাসন করা... হাজার হাজার মাইল দূর থেকে আমি তা করে গেছি। পাগলটা বলত- "মা নেই এখানে কিন্তু, তোমার ছায়া আমার পাশে সবসময়ে থাকে"। এত বড় সন্মান পাওয়া আমার কাছে অনেক, অনেক বড় ছিল। বলেছিলাম ... ওর গলার স্বর মনে রাখার মতন। ঠিক তেমনি ও সুন্দর করে দিনের সব কথা এমন করে আমাকে জানাত যেন আমি আয়ানার মতন পরিস্কার চোখের সামনে দেখতে পেতাম। জানিনা কেন, হটাতই একদিন আমি ওকে বলি- "কিগো, তুমিতো গল্প লিখতে পারো..." দিনটা ছিল ১৫ই আগস্ট, আমাদের স্বাধিনতা দিবস, ওর লেখা প্রথম গল্প আমাকে শোনায়। তারপর থেকে ওর মধ্যের "এই শিল্পকে আমি দিনে দিনে শাণ দিয়ে তার ঔজ্বল্য আরও বাড়িয়ে তুলি"... স্বঘোষিত নয়, এই কথাটা ওরই বলা। 

ভুলতে পারিনা আমি। প্রথম দিনের কথা থেকে, আমার জন্মদিনে ওর বলা কবিতা, ওর প্রতিবারের দেখা করার সময়, জামার রঙ, মুখের হাঁসি, তাকানো... কিছু ভুলিনি, কিছু না। যদি বলেন, আবেগের বশে বা মায়ায়... হ্যাঁ মেনে নেব। কিন্তু লং ডিস্ট্যান্স রিলেশনশিপ টিকবেনা, বন্ধুদের এই তানা গুলো মানতে পারতাম না। কারণ জরিয়ে থাকা লতানো গাছ মাথা তুলে দাঁড়ানোর মতন কোনদিনই আমি নিজের অস্তিত্ব রনির কাছে দাবি করিনি। রনি কোনদিনই আমাদের সম্পর্ককে পরিস্কার নাম দেয়নি। তাই আজও আমার কাছে অপরিস্কার, কেন এই পাশে থাকা ছায়ার মতন মানুষকে দুমড়ে মুছকে ছুঁড়ে ফেলে সে অন্য কারোর সিঁথি ভরিয়ে তুলেছিল। আর তাই আজও আমার কাছে এই বাস্তব সম্পর্ককে অলীক ঘোষণা করার কারণ অপরিস্কার।

তবু মন ভেঙ্গেছে, মানতে হয়েছে, জীবনে ভালোবাসা হারাতে হয়েছে, কিন্তু মানুষটার প্রতি শ্রদ্ধা খুন্ন হয়নি। কাদামাখা চরিত্রহীন সমাজের মধ্যে এমন খাঁটি সোনার মতন বাক্তিত্তকে অসন্মান করার অধিকার আমার নেই। কিন্তু কি জানেন??  জীবন গল্পের প্রতিটা পাতার শেষের পরিচ্ছেদ যদি পাঠকের মন মতন হয়, তাহলে লেখক আর পাঠকের মধ্যে ভিন্নতা কথায়? তাইত জীবন বৈচিত্র্যময়। তাই জীবনের কালচক্রে সেই অলীক দূরত্বটা সচ্ছতা পায়।  ৩ বছর আগে মিস্টার রনদিপ মুখার্জির সাথে আবার যোগাযোগ হয়। আমরা দুজনেই দুটি ভিন্ন পৃথিবী রচনা করতে ছেয়েছিলাম, কিন্তু এক প্রলয়ে সব শেষ হয়ে যায়ে। তাই তখন আমরা দুজনেই দুটি ভিন্ন ভাঙ্গা নৌকার সহায় এক অচেনা নদীতে ভেসে চলেছিলাম। অনেক জীবন সংগ্রামে আমরা দুজনেই তখন লিপ্ত। আমি জীবনে সবথেকে বড় সম্পদ হারিয়েছি, আর ও তখন সম্ভ্রান্ত পরিবারের কালিমা মুছতে ব্যাস্ত। সময়ের সাথে সাথে আমাদের সম্পর্কের গভীরতা আজ চরা পরে ম্লান হয়েগেছে। কিন্তু স্মৃতি... আজও জলের মতন স্বচ্ছ , সবুজের মতন সতেজ।

বলেছিলাম... মানুষটাকে সন্মান করি, তাই দোষ দেবনা। কখনও বলবনা - "তুমি চাইলেই আমার গল্পের শেষ পরিচ্ছেদ তোমার হাতের কলমের টানে থাকতো"। হয়নি সেটা। তাই আমার ভবিতব্য লেখার রঙ আমি অন্যর হাতে তুলেদি। কিন্তু তুমি? তুমি আমার পথের সাথী, জীবনের নয়...তুমি স্মৃতির পাতায় খোদাই করা ঝলমলে স্মারক... আমার জীবন গল্পের একটি সুন্দর অধ্যায়।

No comments:

Post a Comment

গল্প না অধ্যায়

 "তখন তোমার একুশ বছর বোধ হয় আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়..."কিংবদন্তী শিল্পী শ্রদ্ধেয় আরতি মুখোপাধ্যায়ের গানের লাইনগুলো আজ বন্ধু...